ইসলামাবাদ, ২৭ সেপ্টেম্বর- পাকিস্তানে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবারের এ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পাকিস্তানের সংবাদমাধ্যম জানায়, বাসটি হায়দরাবাদ থেকে করাচি যাওয়ার পথে নুরিয়াবাদের কাছে দুর্ঘটনাটি ঘটে। আরও পড়ুন: ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিং আর নেই প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, বেশি গতি থাকার কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি উল্টে যায়; কিন্তু তার আগেই বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে গিয়েছিল। বাসটি উল্টে যাওয়ার কারণে অনেকেই বেরিয়ে আসতে পারেননি। এতে ১৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের তৎপরতায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। সূত্র : এনটিভি এন এইচ, ২৭ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3j6BGK8
0 Comments