মুম্বাই, ১৫ সেপ্টেম্বর- বলিউড বাদশাহ শাহরুখ খান ফিরছেন। গেল কয়েক মাস ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডপাড়ায়। তবে সেই গুঞ্জন এখনো গুঞ্জনেই সীমাবদ্ধ। কারণ, নতুন সিনেমা প্রসঙ্গে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা দেননি কিং খান। তবে এবার বলিউডপাড়ায় নতুন গুঞ্জন, শাহরুখ খানের নায়িকা হচ্ছেন বলিউডের উঠতি অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি ফিল্মফেয়ার এক সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে। ফিল্মফেয়ার প্রতিবেদনে জানিয়েছে, রাজকুমার হিরানির পরবর্তী সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে পারেন তাপসী পান্নু। যদি এমনটি হয়ে থাকে, এটিই হতে যাচ্ছে তাপসীর ক্যারিয়ারে সবচেয়ে বড় সিনেমা। এর আগে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে বদলা সিনেমায় অভিনয় করেছেন তাপসী। খুব শিগগির নতুন এই সিনেমার অফিশিয়াল ঘোষণা আসছে। আরও পড়ুন- হরর ছবিতে শ্রদ্ধা-বরুণ ২০১৮ সালে জিরো সিনেমা মুক্তির পর আর বড় পর্দায় নেই বলিউড বাদশাহ শাহরুখ খান। বক্স অফিসে এ ছবি সুপার ফ্লপ হয়েছিল। এমএ/ ১৫ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3iL6ccB
0 Comments