About Me

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিনেত্রীর হেনস্তার অভিযোগ

মুম্বাই, ২০ সেপ্টেম্বর- বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। মাইক্রোব্লগিং সাইট টুইটার এই অভিযোগ করেছেন তিনি। একটি সাক্ষাৎকারে তার সঙ্গে অনুরাগ কাশ্যপের সেই ঘটনার বর্ণনা দিয়েছেন পায়েল ঘোষ। সাক্ষাৎকারের ভিডিওটি টুইটারে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, অনুরাগ কাশ্যপ জোরপূর্বক ও খুবই খারাপভাবে আমাকে হেনস্তা করার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির কাছে অনুরোধ করব, দয়া করে ব্যবস্থা নিন এবং এই সৃজনশীল ব্যক্তিটির ভেতরের দানবটিকে দেশের মানুষের সামনে তুলে ধরুন। জানি, এতে আমার ক্ষতি হতে পারে এবং আমি এখন নিরাপত্তা ঝুঁকিতে। দয়াকরে সাহায্য করুন। এদিকে পায়েল ঘোষের এই টুইটের পর অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। অনুরাগ কাশ্যপকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কেউ কেউ। অভিনেত্রী কঙ্গনা রাণৌতও তার টুইটে পায়েলের সমর্থন করেছেন। তিনি লিখেছেন, প্রতিটি প্রতিবাদই গুরুত্বপূর্ণ। অনুরাগ কাশ্যপকে গ্রেপ্তার করুন। আরও পড়ুন :অভিনয় নয়, উর্মিলা পর্নো স্টার: কঙ্গনা তবে তার বিরুদ্ধে পায়েলের অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন অনুরাগ। এ বিষয়ে হিন্দি ভাষায় একাধিক টুইটে নিজের স্বপক্ষে কথা বলেছেন তিনি। এক টুইটে এই নির্মাতা লিখেছেন, আমার মুখ বন্ধ করার চেষ্টা করতে একটু দেরি হলো। ঠিক আছে। আমার মুখ বন্ধ করতে একজন নারী হয়ে আরো কয়েকজন নারীকে টেনে এনেছেন। একটা সীমা থাকা দরকার, ম্যাডাম। শুধু বলব, অভিযোগ যেটিই হোক এটি ভিত্তিহীন। সূত্র: রাইজিংবিডি এমএ/ ২০ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35UXd4K

Post a Comment

0 Comments