মুম্বাই, ১৩ সেপ্টেম্বর- সিনেমায় বেশ লম্বা বিরতি দিয়ে প্রিয় যশরাজ ফিল্মসের ব্যানারে ফিরছেন শাহরুখ খান। পাঠন নামের সেই সিনেমায় রোমান্স কিংয়ের নায়িকা হচ্ছেন তারই হাত ধরেই সিনেমায় আসা দিপীকা পাড়ুকোন। এই খবরটি মোটামুটি যারা বলিউডের খোঁজ খবর রাখেন প্রায় সবারই জানা। নতুন খবর হলো আরও একটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন ওম শান্তি ওম ছবির সুপারহিট এ জুটি। ফিল্মফেয়ার হিসেবে জানাচ্ছে, তামিল পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমায় অভিনয় করবেন শাহরুখ ও দিপীকা। সেই ছবির নাম সানকি। অনেকদিন ধরেই এই ছবিটি নির্মাণের পরিকল্পনা পরিচালকের। গুঞ্জন হিসেবে এই ছবির জন্য শোনা গেছে শাহরুখ খানের নামও। তবে এই প্রথম বিষয়টি গণমাধ্যমে গুরুত্ব নিয়ে জায়গা পেয়েছে। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র ফিল্মফেয়ার কে জানান, ইতিমধ্যে শাহরুখ খানের গ্রিন সিগন্যাল মিলেছে। সিনেমাটির গল্প দীপিকাকেও শোনানো হয়েছে। তিনি সেটি বেশ পছন্দ করেছেন। তার বিপরীতে শাহরুখকে পেয়ে তিনি আরো বেশি উচ্ছ্বসিত। ওম শান্তি ওম দিয়ে বলিউডের জনপ্রিয় এই জুটির পথচলা শুরু। এরপর একে একে চেন্নাই এক্সপ্রেস এবং হ্যাপি নিউ ইয়ারর মত বক্সঅফিস কাঁপানো সিনেমা উপহার দিয়েছেন তারা। তাই সফলতার বিবেচনায় এই জুটিকে নিয়ে দ্বিতীয়বার চিন্তা করার কোনো অবকাশ নেই বলে মনে করেন বলিউড বিশ্লেষকরা। আরও পড়ুন-বলিউডের সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে টাইগার থ্রি এবার দেখা যাক, গেল কয়েক বছর ধরে সিনেমায় নিজের নামের প্রতি সুবিচার না করতে পারা শাহরুখ খান সানকি দিয়ে কতেটা সাফল্য পান। এমএ/ ১৩ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32n4UP8
0 Comments