ঢাকা, ১৫ সেপ্টেম্বর- চলতি বছর অনুদান পেয়েছে দায়মুক্তি। সিনেমাটি পরিচালনা করছেন কমল সরকার। এরই মধ্যে এর পাত্রপাত্রী নির্ধারণ করা হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক, মৌ খান ও সুস্মি রহমান। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার সার্বিক তত্ত্বাবধায়ক বদিউল আলম খোকন। এ প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, সরকারী অনুদানে নির্মিতব্য দায়মুক্তি সিনেমার শুটিং শুরু করার জন্য আমরা প্রস্তুত। আজ (১৫ সেপ্টেম্বর) মগবাজারের একটি স্টুডিওতে একটি গান রেকর্ডিং করেছি। আগামী মাসে দৃশ্যধারণ করা হবে। আরও পড়ুন- নতুন সিনেমায় এলিনা শাম্মী বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে নির্মিত হবে এই সিনেমা। সিনেমায় আরো অভিনয় করবেন সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান প্রমুখ। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটির কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন নির্মাতা। আডি/ ১৫ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33xJfmy
0 Comments