ঢাকা, ১৫ সেপ্টেম্বর- নবাগত শান্ত খানের সঙ্গে দীঘিকে দেখা যাবে টুঙ্গীপাড়ার মিয়া ভাই সিনেমায়। কিন্তু তার আগেই এই জুটিকে একসঙ্গে দেখলেন চাঁদপুরবাসী। শুটিংয়ের অবসরে দীঘিকে নিজ এলাকা চাঁদপুর ঘুরিয়ে দেখিয়েছেন শান্ত খান। এমনটাই জানিয়েছেন নবাগত এই নায়ক। আজ (১৫ সেপ্টেম্বর) চাঁদপুরে টুঙ্গীপাড়ার মিয়া ভাই সিনেমার দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। শুটিংয়ে অংশ নিতেই সহশিল্পীদের নিয়ে সেখানে অবস্থান করছেন শান্ত-দীঘি। এ প্রসঙ্গে শান্ত বলেন, চাঁদপুরের পরিবেশ মনোরম। আমার জন্ম এই এলাকায়। কয়েকদিন এখানে শুটিং করবো। দীঘিসহ সবাইকে নিজের এলাকা ঘুরিয়ে দেখাচ্ছি। সবাই মিলে খুব মজাও হচ্ছে! টুঙ্গীপাড়ার মিয়া ভাই সিনেমার শুটিং গত আগস্ট মাসের শেষ সপ্তাহে এফডিসিতে শুরু হয়। স্টোরি স্পেলস প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন পিংকি খান। পরিচালনা করছেন সেলিম খান। উল্লেখ্য পিংকি সেলিম খানের মেয়ে। আরও পড়ুন-কমনওয়েলথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জয়া জানা গেছে আরো পাঁচটি সিনেমায় জুটি বাঁধবেন শান্ত-দীঘি। সূত্র: রাইজিংবিডি আডি/ ১৫ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Fyp2op
0 Comments