নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর- ভারতে কভিড-১৯ রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দেশটিতে ৫০ লাখ ১৮ হাজার ৩৪ জন রোগী পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ভারতে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৩৯ হাজার ১১১ জন। মারা গেছেন ৮২ হাজার ৯১ জন। গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ১১৭ জনে। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ৩৯ হাজার ১৪০ জন। সুস্থ ২ কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৫৪৭ জন। আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ১৯৭ জন। সুস্থ ৪০ লাখ ৬৮ হাজার ৮৬ জন। আরও পড়ুন: কেমিক্যাল দিয়ে ধর্ষকদের নপুংসক করে দেওয়ার প্রস্তাব ইমরান খানের ব্রাজিলে ১ লাখ ৩৩ হাজার ২০৭ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৩ লাখ ৮৪ হাজার ২৯৯ জন। করোনা প্রতিরোধী ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ৭৩ হাজার ৮৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৮ হাজার ৭৮৫ জন। সূত্র : দেশ রূপান্তর এম এন / ১৬ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35GAitK
0 Comments