About Me

সুশান্তের বাগানবাড়িতে যেতেন শ্রদ্ধা কাপুর!

মুম্বাই, ১৬ সেপ্টেম্বর-ভারতের লোনাভলায় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাবনা লেকের বাগানবাড়িতে চলত পার্টি। সুশান্তের বাগানবাড়ির পার্টিতে হাজির হতেন বলিউডের বড় তারকারা। সম্প্রতি সুশান্তের বাগান বাড়িতে অভিযান চালিয়ে হুক্কা, অ্যাশট্রে-সহ বিভিন্ন জিনিস উদ্ধার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ওই ঘটনার পর এবার প্রকাশ্যে এল আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। সুশান্তের বাগান বাড়িতে যে পার্টির আয়োজন করা হতো, সেখানে নাকি হাজির হতেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ঝিল পেরিয়ে ওই বাগান বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সুশান্ত একজন নৌকা চালককে নিয়োগ করেন। ওই ব্যক্তির দাবি অনুযায়ী, শ্রদ্ধা কাপুরকে সুশান্তের বাগানবাড়িতে পৌঁছে দিয়েছেন তিনি। শ্রদ্ধার পাশাপাশি রিয়া চক্রবর্তী এবং সারা আলি খানেরও সেখানে যাতায়াত ছিল বলে দাবি করেন ওই ব্যক্তি। সারাকে ৩-৪ বার সুশান্তের বাগানবাড়িতে তিনি পৌঁছে দিয়েছেন বলে দাবি করেন। রিয়া সেখানে যেতেন মাঝে মধ্যেই। বলিউডের একাধিক তারকাদের নিয়ে বাগানবাড়িতে সুশান্ত মাদক পার্টির আয়োজন করতেন বলে দাবি করেন নৌকা চালক। রিয়া চক্রবর্তী, শ্রদ্ধা কাপুর এবং সুশান্ত অনেকদিন একসঙ্গে পাবনা লেকের ওই বাগান বাড়িতে হাজির হয়েছেন। তবে সারা আলি খান কখনও শ্রদ্ধা কাপুর কিংবা রিয়া চক্রবর্তীর সঙ্গে সেখানে হাজির হননি বলেও দাবি করেন ওই ব্যক্তি। আরও পড়ুন-হরর ছবিতে শ্রদ্ধা-বরুণ এদিকে রিয়া চক্রবর্তীর দেওয়া ভাষ্য অনুযায়ী শিগগিরই সারা আলি খানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জিজ্ঞাসাবাদ করতে পারে। সারার পাশাপাশি রকুলপ্রীত সিংকেও শিগগিরই ডাকা হবে-এমনটাই খবর। সূত্র: জিনিউজ আডি/ ১৬ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32yYXi9

Post a Comment

0 Comments