About Me

এক গানে কতো পারিশ্রমিক নেন বলিউডের কণ্ঠশিল্পীরা?

মুম্বাই, ১৯ সেপ্টম্বর- বলিউড সিনেমা গান ছাড়া কল্পনাতিত। আবশ্যিক অনুষঙ্গ এই গানের জনপ্রিয়তার সঙ্গে বলিউড সিনেমা ব্যবসা সফলের বিষয়টি ওৎপ্রতভাবে জড়িত। যদিও কখনও দেখা গেছে, ছবি ফ্লপ করলেও এর গানগুলো সিনেপ্রেমীদের মুখে মুখে। এমন পরিস্থিতিতে কখনও দেখা গেছে, অভিনয় শিল্পীদের চেয়েও বেশি পারিশ্রমিক পেয়েছেন সেই সিনেমার কণ্ঠশিল্পী। সিনেপ্রেমীদের মনে কৌতূহল জাগতেই পারে, একটি গানে কণ্ঠ দিয়ে গড়ে সর্বোচ্চ কত পারিশ্রমিক পেয়েছেন বলিউডের কণ্ঠশিল্পীরা? জানা গেছে, মাদকাসক্তি নিয়ে দুর্নাম থাকলেও বলিউড র্যাপার হানি সিং গড়ে একটি গান বাবদ ১৬ লাখ রুপি নেন তিনি। বলিউডের আরেক র্যাপার প্রতি গানে ১১ লাখ রুপি নেন। একাধিকবার বিতর্কে জড়ানো মিকা সিংও কম যান না। তিনি প্লেব্যাকে প্রতি গান বাবদ ১৩ লাখ রুপি নেন। হালের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী আরিজিৎ সিং প্রতি গানে কত নেন? কারণ আরিজিতের গান মানেই সুপারহিট। জানা গেছে, প্রতি গানের জন্য কমপক্ষে ১৩ লাখ রুপি হাঁকান এই তারকা কণ্ঠশিল্পী। হালের আরেক জনপ্রিয় নারী কণ্ঠশিল্পী নেহা কাক্কার গানপ্রতি ৮ লাখ রুপি নেন। বলিউডে বেশ তোলপাড় করেছেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম। তিনি প্রতি গান বাবদ নিয়েছেন ৯ লাখ রুপি করে। এছাড়া একসময় বলিউড মাতানো শিল্পী সনু নিগাম প্রতি গানের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৯ লাখ রুপি করে। আরও পড়ুন-নিজের বায়োপিক নিজেই পরিচালনা করবেন ম্যাডোনা শিল্পী মোহিত চৌহান নেন ৭ লাখ রুপি। গানপ্রতি ১১ লাখ রুপি করে নেন বলিউডের সুর সম্রাজ্ঞী সুনিধি চৌহান। তবে এদের সবাইকে ছাপিয়ে গেছেন বাঙালি কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। নানা ভাষায় গান গাওয়ায় পারদর্শী এই শিল্পী প্রতিটি গানের জন্য নেন ১৮ থেকে ২০ লাখ রুপি। তথ্যসূত্র: ডেইলি হান্ট এমএ/ ১৯ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35Sa5c6

Post a Comment

0 Comments