About Me

ট্রাম্প মার্কিন অর্থনীতিকে নরকে পরিণত করছেন: জো বাইডেন

মিশিগান, ১১ সেপ্টেম্বর- মিশিগানে নির্বাচনী প্রচারণা শেষ করলেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। শহরের ডেট্রয়েটে আয়োজিত এক সমাবেশে বক্তব্যও দেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন অর্থনীতিকে নরকের হাতের থলিতে পরিণত করছেন। জাহান্নামে পরিণত করছেন। ডেট্রয়েটে চারটি স্টিল মিল শ্রমিকদের সঙ্গেও আলাপ করেন জো বাইডেন। মূলত, ডেট্রয়েটে আয়োজিত সমাবেশটি তাদের নিয়েই। বুধবার সমাবেশে যোগদান করার কথা বলেন জো। ৪৫ মিনিটের ওই সমাবেশে নিজের অর্থনৈতিক পরিকল্পনার কথা ঘোষণা করেন এই ডেমোক্র্যাটিক নেতা। বাইডেন বলেন, যেসব কোম্পানি বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করবে তাদের শাস্তি দেওয়া হবে এবং দেশের ভেতর কর্মসংস্থান সৃষ্টিকারীদের কর ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। এর আগে ডেট্রয়েটে ওয়ারেন অঞ্চলে এক সমাবেশে তিনি বলেন, ২০১৬ সালে মিশিগানে ১০ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে জিতেছিলেন ট্রাম্প। এটা আমাকে খুবই কৌতুহলি করে। আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। দেশটাকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে নরকের হাতের থলিতে পরিণত করছেন তিনি। জো বাইডেন আরও বলেন, এ বিষয়ে আমরা কিছুই করছি না, অথচ করার অনেক কিছুই ছিল। কিন্তু প্রেসিডেন্ট কী করেছেন? তিনি এগুলোর প্রতি দৃষ্টি না দিয়ে নরকের ভয় দেখাচ্ছেন সবাইকে। মানুষের দিকে তাকান, ব্ল্যাক লাইভস ম্যাটারের দিকে তাকান। ট্রাম্প সবকিছুকে বিভক্ত করছেন। আরও পড়ুন-জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে জো বাইডেন গত বুধবার এক সমাবেশে রিপাবলিকান পার্টির নেতৃবৃন্দরা বাইডেন এবং তার রানিংমেট কমলা হ্যারিসের কড়া সমালোচনা করেন। তারা বলেছেন, এর আগে যে বাণিজ্য চুক্তি হয়েছে, তার মাধ্যমে অনেকেই দেশের বাইরে চাকরি নিয়ে গেছেন। বাইডেন নর্থ আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে সমর্থন করেছিলেন। অথচ ট্রাম্প এসে চুক্তি বাতিল করে নতুন করে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা চুক্তি করেছেন। নতুন এই চুক্তি অনুযায়ী গাড়ি নির্মাতা কোম্পানিগুলোকে যন্ত্রপাতির ৭৫ শতাংশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা থেকে নিতে হবে। পাঁচ বছরের মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ নিতে হবে যার মাধ্যমে করমুক্ত সুবিধা পাওয়া যাবে। সূত্র: আমাদের সময় এমএ/ ১১ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZrF36M

Post a Comment

0 Comments