ইসলামাবাদ, ১৫ সেপ্টেম্বর- সারা বিশ্ব ইসরাইলকে স্বীকৃতি দিলেও পাকিস্তান কখনও তা দেবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষার বাইরে যায়। খবর প্রেস টিভির। ফিলিস্তিনি জনগণের ইচ্ছার সঙ্গে সাংঘর্ষিক কোন সিদ্ধান্ত নেয়া হবে না জানিয়ে ইমরান খান বলেন, পাকিস্তান সরকার কখনো ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের বিষয়ে মৌলিক নীতির সঙ্গে আপোস করবে না। তিনি বলেন, যখন ফিলিস্তিনি পক্ষগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে নিচ্ছে না তখন আমরা কিভাবে সম্পর্ক স্বাভাবিক করি? মঙ্গলবার হোয়াইট হাউসে নির্ধারিত অনুষ্ঠানে বাহরাইন-সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীরণের চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। আরও পড়ুন- করোনায় আক্রান্ত ভারতের ২৫ সংসদ সদস্য এই চুক্তিতে ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা ও অন্যান্য সম্পর্কের বিষয়গুলো স্থান পাবে। তবে ফিলিস্তিনিরা প্রথম থেকেই এই চুক্তির নিন্দা জানিয়ে আসছে। সূত্র: যুগান্তর আডি/ ১৫ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33ySUsW
0 Comments