About Me

তৌসিফের উপর মহাবিরক্ত সাফা

ঢাকা, ১৫ সেপ্টেম্বর-টিভি নাটকের এই সময়ের দর্শকপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও সাফা কবির। একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তারা। সেগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। এবার তারা জুটি বেঁধেছেন আমি খুব বিরক্ত শিরোনামের একটি নাটকে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। নাটকে তৌসিফের চরিত্রের নাম সাজিদ। সাফা কবিরকে দেখা যাবে রূপন্তী চরিত্রে। এর গল্পে দেখা যাবে, সাজিদকে নিয়ে সমস্যার অন্ত নেই। বিরূপ আচরণের কারণে পরিবারের সদস্যদের পাশাপাশি বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনরাও তার প্রতি বিরক্ত। এদের সঙ্গে সাজিদের প্রেমিকা রূপন্তীও মহাবিরক্ত। মোট কথা, কেউই তাকে নিয়ে স্বস্তিতে নেই। হঠাৎ করেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রেমিকা রূপন্তীর সঙ্গে তার দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরপর থেকে ঘটতে থাকে নানা ঘটনা। এতে অভিনয় প্রসঙ্গে সাফা কবির বলেন, কোরবানি ঈদের পর আর কোনো কাজ করিনি। এই নাটকটি দিয়ে শুটিংয়ে ফিরলাম। গল্পের পাশাপাশি এতে আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। অনেকদিন পর একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে। আরও পড়ুন- সিনেমাওয়ালার নতুন আকর্ষণ ওসিডি তৌসিফ মাহবুব বলেন, সমাজের সমসাময়িক একটি ঘটনাকেই এ নাটকে তুলে ধরার প্রয়াস চালিয়েছেন নাট্যকার। আশা করছি, নাটকটি উপভোগ্য হবে। নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা রিপন। আডি/ ১৫ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35Fu1hV

Post a Comment

0 Comments