About Me

শুক্র গ্রহকেনিজেদের বলে দাবি করল রাশিয়া

মস্কো, ১৯ সেপ্টেম্বর- পৃথিবীতে নিজেদের দখলদারিত্বের সীমা ছাড়িয়ে এবার শুক্র গ্রহকেও নিজেদের বলে দাবি করল রাশিয়া। সম্প্রতি বিজ্ঞানীরা শুক্র গ্রহে প্রাণের অস্তিত্বের ইঙ্গিত পেয়েছেন বলে জানিয়েছেন। এরপরই হঠাৎ শুক্রকে রাশিয়ান গ্রহ বলে দাবি করেছেন দেশটির মহাকাশ গবেষণা সংস্থা রোসকোমোসস। রুশ বার্তাসংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, চলতি সপ্তাহে সংস্থাটির প্রধান দিমিত্রি রোগোজিন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পিত যৌথ মিশন ভেনেরা-ডি ছাড়াও শুক্র গ্রহে নিজস্ব মিশন পাঠানোর পরিকল্পনা করছে রাশিয়া। শুক্র গ্রহে পুনরায় অনুসন্ধান চালানো রাশিয়ার কর্মসূচিতে রয়েছে। মস্কোতে হেলিকপ্টার শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী হেলিরাশিয়া-২০২০ নাম আয়োজনে গত মঙ্গলবার তিনি এসব কথা জানান। সাংবাদিকদের তিনি বলেন, শুক্রে পুনরায় অনুসন্ধান আমাদের নির্ধারিত কর্মসূচির অন্তর্ভূক্ত। আমরা মনে করি শুক্র রাশিয়ার একটি গ্রহ, সুতরাং আমাদের পিছিয়ে থাকা উচিত নয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর প্রায় সমান আকৃতির শুক্র গ্রহটি আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী। কিন্তু এটি পৃথিবীর তুলনায় বিপরীত দিকে ঘোরে। আরও পড়ুন:ফের রক্তাক্ত আফগানিস্তান, নিহত অর্ধশত সম্প্রতি নেচার অ্যাস্ট্রনমিতে এ সংক্রান্ত একটি প্রবন্ধে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষক জেন গ্রিভসের নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষক দল জানিয়েছে, গ্রহটিকে ঘিরে রাখা মেঘে ফসফিনের অস্তিত্ব খুঁজে পেয়ে আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। কারণ, এই গ্যাস পৃথিবীতে উৎপন্ন হয় ব্যাকটেরিয়া থেকে। অক্সিজেন রয়েছে এমন পরিবেশে থাকা ব্যাকটেরিয়া এই গ্যাস নিঃসরণ করে। এমএ/ ১৯ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RJhOkl

Post a Comment

0 Comments