About Me

এবার মাদককাণ্ডে দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশকে জেরা

মুম্বাই, ২৫ সেপ্টেম্বর- মাদক মামলায় এবার বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং ও দীপিকা পাড়ুকানের ম্যানেজার কারিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদ শুরু করল ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। জানা গেছে, ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিজ প্রসাদের বাড়িতে এ দিন হানা দিয়েছিল এনসিবি। তল্লাশি চালিয়ে সেখান থেকে স্বল্প পরিমাণ মারিজুয়ানা উদ্ধার করা হয়েছে। ক্ষিতিজকে জিজ্ঞাসাবাদের জন্য আগেই সমন পাঠিয়েছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। এছাড়া আরও দুই জায়গায় হানা দিয়ে তল্লাশি চালাচ্ছে এনসিবি। আরও পড়ুন: প্যানিক অ্যাটাক হচ্ছে দীপিকার, পাশে থাকতে অনুরোধ রণবীরের শুক্রবার সকালে এনসিবির অফিসে হাজির হন অভিনেত্রী রাকুলপ্রীত সিং ও দীপিকা পাড়ুকোনের ম্যানেজার কারিশ্মা প্রকাশ। রাকুলপ্রীতকে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ সেপ্টেম্বর ডেকে পাঠানো হলেও নোটিশ পাননি বলে জানান অভিনেত্রী। বুধবার রাতে হায়দরাবাদ থেকে মুম্বাই ফিরে আসেন রাকুল। নিজামের শহরে একটি বিজ্ঞাপনী ফিল্মের শুটিংয়ে গিয়েছিলেন তিনি। রাকুল তদন্তকারী সংস্থাকে ভুলপথে চালিত করতে চাইছেন বলে সন্দেহ এক পুলিশের। তিনি জানিয়েছেন, রাকুল মুম্বাইতে নাকি হায়দরাবাদে থাকবেন, তা স্পষ্ট করে এজেন্সিকে কিছু জানাননি। নোটিশ পাওয়ার কথা অস্বীকার করায় এনসিবি বৃহস্পতিবার দ্বিতীয়বার তলব করে রাকুলকে। এন এইচ, ২৫ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3i0mPje

Post a Comment

0 Comments