ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর-আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এই নির্বাচনে মহাকাশ থেকে এবারও ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন নাসার নভোচারী কেট রুবিনস। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় নভোচারী কেট রুবিনস মহাকাশে থাকবেন। ভূ-পৃষ্ঠ থেকে দুই শতাধিক মাইল উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তিনি ভোট দিতে চান। নভোচারী কেট রুবিনস বলেন, আমার মনে হয়, ভোট দেওয়া প্রত্যেকের জন্য জরুরি। আমরা যদি মহাকাশ থেকে ভোট দিতে পারি তাহলে বিশ্বাস করি যে, পৃথিবীতে থেকেও সবার ভোট দেওয়া সম্ভব। আরও পড়ুন: সুপ্রিম কোর্টের বিচারপতি পদে কনি ব্যারেটকে মনোনয়ন দিলেন ট্রাম্প প্রতিবেদনে বলা হয়, মহাকাশে মিশন কন্ট্রোল ব্যালট পেপারের মাধ্যমে নভোচারীরা ভোট দিতে পারবেন। পরে এটি কাউন্টির কর্মকর্তার কাছে পাঠানো হবে। এর আগেও ২০১৬ সালের নির্বাচনে নভোচারী কেট রুবিনস ও শেন কিমবরো মহাকাশ থেকে ভোট দিয়েছিলেন। সূত্র : আরটিভি এম এন / ২৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36c6pC4
0 Comments