ওয়াশিংটন, ২০ সেপ্টেম্বর- সেলেনা গোমেজ। মার্কিন এই সংগীতশিল্পী এবার নতুন পরিচয়ে আসতে চলেছেন। হোটেল ট্রান্সিলভেনিয়ার পরবর্তী কিস্তিতে অভিনেত্রী হিসেবে ধরা দিবেন তিনি। দিন কয়েক আগে মুক্তি পেয়েছে ব্ল্যাকপিংকের সঙ্গে তার প্রথম দ্বৈত গান আইসক্রিম। এরপর আরো বিভিন্ন প্রকল্প এবং নিজের বিউটি লাইন নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। আর এবার তিনি সিনেমায় নিজের দক্ষতা দেখাবেন। ভ্যারাইটি তাদের এক প্রতিবেদনে জানায়, গোমেজ সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি একজন এক্সিকিউটিভ প্রযোজক হিসেবেও কাজ করবেন। ছবিটি পরিচালনা করবেন জেনিফার ক্লসকা এবং ডেরেক ড্রিমন। সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে সামনের বছরের ৬ আগস্ট। আরও পড়ুন- এক গানে কতো পারিশ্রমিক নেন বলিউডের কণ্ঠশিল্পীরা? প্রসঙ্গত, সেলেনা গোমেজ বর্তমানে সেলেনা শেফ নামক একটি এইচবিও ম্যাক্স সিরিজে অভিনয় করছেন। জনপ্রিয়তার কারণে সিরিজটির দ্বিতীয় সিজনের কাজ শুরু হয়েছে। সেই সাথে হুলি সিরিজের নির্বাহী নির্মাতা নির্মাতা হিসেবেও কাজ করার কথা রয়েছে তার। আডি/ ২০ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35TRL26
0 Comments