ওয়াশিংটন, ১৪ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বোরবার ৬৫ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানায়। খবর সিনহুয়ার। সিএসএসইর পরিসংখ্যান অনুযায়ী, স্থানীয় সময় বেলা ১টা ২৬ মিনিটে (গ্রীনিচ মান সময় ১৭২৬টা) যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬৫ লাখ ৯০৪ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৯৩ হাজার ৮৪৩ জনে দাঁড়িয়েছে। পরিসংখ্যান থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৭ লাখ ৫৯ হাজার ৪৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। টেক্সাস ও ফ্লোরিডা উভয় রাজ্যে পৃথকভাবে ৬ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। এর পরের অবস্থানে থাকা নিউইয়র্কে ৪ লাখ ৪৪ হাজার ৩৬৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনবো নির্বাচনে জয়ী হলে: ট্রাম্প সিএসএসইর পরিসংখ্যান অনুযায়ী, জর্জিয়া, ইলিনইস, অ্যারিজোনা ও নিউ জার্সিসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে ১ লাখ ৯০ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। গত ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে যায়। মাত্র দুই সপ্তাহের মধ্যে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরো ৫ লাখ বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্ব তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র : একুশে টিভি এম এন / ১৪ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GVTGst
0 Comments