About Me

কানাডা থেকে বিষাক্ত প্যাকেট পাঠানো হয়েছিল ট্রাম্পের কাছে!

ওয়াশিংটন, ২০ সেপ্টেম্বর- আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের ঠিকানায় বিষাক্ত রিচিনের প্যাকেট পাঠানো হয়েছিল। তবে সেটি ট্রাম্পের কাছে পৌঁছার আগেই সনাক্ত করেছে নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা। ওই প্যাকেটটি পরপর দুবার পরীক্ষা করা হয়। দুবারই বিষাক্ত রিচিনের উপস্থিতি টের নিশ্চিত হন নিরাপত্তা কর্মকর্তারা। ট্রাম্পের নামে এই প্যাকেটটি এসেছে কানাডা থেকে। তবে কে পাঠিয়েছে এবং নিরাপত্তা ভেদ করে কীভাবেই বা হোয়াইট হাউজে তা ঢুকল এসব বিষয় খতিয়ে দেখছে এফবিআই ও সিক্রেট সার্ভিস। তাদের পাশাপাশি কানাডাও বিষয়টি খতিয়ে দেখছে। কানাডার জননিরাপত্তা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ম্যারি-লিজ পাওয়ার জানিয়েছেন এই ঘটনা উদঘাটনে তারা মার্কিন সংস্থাকে সব ধরনের সহযোগিতা করবে। তবে তদন্তের আগে এ বিষয়ে তারা আর কোনও কথা বলতে রাজি নয়। আরও পড়ুন-ট্রাম্পের বিরুদ্ধে ফের যৌন হয়রানির অভিযোগ এই ঘটনার পর হোয়াইট হাউজের ঠিকানায় পাঠানো সকল পার্সেলের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে কোনও পার্সেল একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা ছাড়া হোয়াইট হাউজে ঢুকবে না। পাশাপাশি একই ধরনের অন্যান্য প্যাকেটগুলোও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। সূত্র: সিএনএন আডি/ ২০ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3kyGBno

Post a Comment

0 Comments