About Me

কঙ্গোতে স্বর্ণের খনি ধসে ৫০ জনের মৃত্যু

কিনশাসা, ১২ সেপ্টেম্বর- গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একটি খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে পড়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় কিভু প্রদেশের কামিতুগা শহরের অস্থায়ী একটি খনি ধসে পড়ে। ভারী বৃষ্টিপাতের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রাদেশিক গভর্নর থিও নওয়াবিজে কাসি খনি ধসে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। নিহত ৫০ জনের অধিকাংশই ছিল তরুণ। এদিকে, কামিতুগা শহরের মেয়র আলেক্সান্দ্রে বুন্দিয়া বলেছেন, খনি ধসে হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই। ওই খনিটি অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। কঙ্গোতে এমন অনেক অবৈধ খনি রয়েছে। এগুলি সরকারি নিয়ম-নীতির বাইরেই নিজেদের কার্যক্রম পরিচালনা করে। ফলে প্রায়ই সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে। আরও পড়ুন:রাহুলের পরামর্শে কংগ্রেসকে ঢেলে সাজালেন সোনিয়া গান্ধী প্রতি বছর এ ধরনের দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারাচ্ছে। গত বছরের অক্টোবরে একটি স্বর্ণের খনি ধসে পড়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। অপরদিকে, চলতি বছরের জুনে অবৈধভাবে আরও একটি খনিতে কাজ করার সময় আরও ৪৩ জন প্রাণ হারায়। সূত্র:আল জাজিরা এমএ/ ১২ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3ipHCh8

Post a Comment

0 Comments