About Me

মোশাররফ-মমের ভালোবাসা

ঢাকা, ১১ সেপ্টেম্বর- কলকাতার প্ল্যাটফর্ম আড্ডা টাইমসের জন্য প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত হচ্ছে চার পর্বের ওয়েব সিরিজ ভালোবাসা। এখানে জুটিবদ্ধ হলেন মোশাররফ করিম ও জাকিয়া বারী মম। মুনতাহা বৃত্তার রচনায় ওয়েব সিরিজটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। বৃহস্পতিবার থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ওয়েব সিরিজটির দৃশ্য ধারণ। এ ছাড়া গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে চলবে পরবর্তী দৃশ্যায়ন। আরও পড়ুন- সৃষ্টিশীল কাজ ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়: নওশাবা ভালোবাসা নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করছি, তাও আবার বড় একটি প্ল্যাটফর্মের জন্য। এটা সত্যি আনন্দের। আরও আনন্দের যে, এটিতে আমার প্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী মম আছেন। আশা করছি, ওয়েব সিরিজটি সবার ভালো লাগবে। সূত্র: দেশ রূপান্তর এমএ/ ১১ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3k4EtDK

Post a Comment

0 Comments