About Me

হাসপাতালে ভর্তি ডিপজল,কাল অপারেশন

ঢাকা, ১৪ সেপ্টেম্বর- ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ৷ তাকে হয়ে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ডিপজলের শরীরে জরুরি একটি অপারেশন করা হবে। এছাড়াও আজ রাত ৯টা ৫১ মিনিটে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এ বিষয়ে জানিয়েছেন। তিনি লেখেন, আর দুঃসংবাদ নিতে পারছি না। জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভাই হাসপাতালে ভর্তি হয়েছেন। কাল সকালে তার অপারেশন হবে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। আরও পড়ুন:একযুগ পর নিরবের নায়িকা অপু বিশ্বাস জায়েদ জানান, ডিপজলের শরীরে একটি ফোঁড়ার মতো হয়েছে। কাল সকালে তার অস্ত্রোপচার করা হবে। মনোয়ার হোসেন ডিপজল ঢালিউডে একাধারে একজন অভিনেতা ও প্রযোজক। খল চরিত্রে তিনি তুমুল জনপ্রিয় তিনি। সূত্র: জাগো নিউজ এমএ/ ১৪ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3mmGcWU

Post a Comment

0 Comments