মুম্বাই, ১৪ সেপ্টেম্বর- সোশ্যাল মিডিয়াতেই অভিনেত্রী নেহা ধুপিয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন অভিষেক বচ্চন। প্রকাশ্যেই জানিয়ে দিলেন নেহার টক-শোতে আসবেন না তিনি। নেহা অনুরোধ করলে অভিষেকের সরাসরি উত্তর, আমায় রেহাই দাও। শনিবার এক টুইটার ইউজার নেহাকে টুইটে অনুরোধ করেন, নেহা যে কোনও মূল্যেই যেন অভিষেককে তার টক-শো নো ফিল্টার নেহা-তে নিয়ে আসেন। ওই ব্যক্তি লেখেন, অভিষেকের মতো বুদ্ধিমান এবং একই সঙ্গে রসিক স্টারের সংখ্যা খুবই কম। এর পরেই অভিষেককে ট্যাগ করে নেহা পাল্টা লেখেন, এর চেয়ে ভাল আর কী-বা হতে পারে? এর আগে অনেক বার ব্যক্তিগত ভাবে তোমায় আমন্ত্রণ জানিয়েছি, এখন সবার সামনে তোমাকে আবার আমার শো-তে আসার অনুরোধ করছি। কিন্তু অভিষেকের মন গলেনি মোটেই। রাখঢাক না করেই তিনি লেখেন, হাস্যরস, বুদ্ধিমত্তা এবং লাগামহীন আলোচনা (নো ফিল্টার) দুটোই ভিন্ন জিনিস। আমায় রেহাই দাও নেহা। অভিষেকের এই রকম জবাব বোধহয় আশা করেননি নেহা। তাই তিনি চুপ থাকলেও মুখ খুলেছেন তার স্বামী অঙ্গদ। অভিষেকের ওই জবাবের পাল্টা হাসির ইমোজি দিয়ে অঙ্গদ বুঝিয়ে দিয়েছেন অভিষেকের এই প্রত্যাখ্যানে তিনি রেগে যাননি, বরং বেশ মজাই পেয়েছেন। নো ফিল্টার নেহা শোটিতে আমন্ত্রিত অতিথিদের এমন এমন প্রশ্ন করেন নেহা যা একেবারেই ব্যক্তিগত, লাগামহীন। নেহা ইন্ডাস্ট্রির অংশ, তাই তার কাছে নানা অজানা ব্যক্তিগত কথা বলে ফেলেন অনেকে। অনেকটা ওই কফি উইথ করণ-এর মতো। আরও পড়ুন-জেলে রিয়াকে শারীরিক অত্যাচার, ধর্ষণের হুমকি! এই শোতে এর আগে দেখা গিয়েছে শাহিদ কপূর, করিনা কপূর-সহ বেশ কয়েকজন বলিউড তারকাকে। এমএ/ ১৪ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bUtqKC
0 Comments