পিয়ং ইয়াং, ২৭ সেপ্টেম্বর- সেনা সদস্যদের হাতে নিহত হওয়া দক্ষিণ কোরিয়ার কর্মকর্তার মরদেহ উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। তবে এ নিয়ে উত্তর কোরিয়ার জলসীমায় দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী কোনো রকম অভিযান চালালে পরিস্থিতি আরো ঘোলাটে হবে বলে সতর্ক করে দিয়েছে কিম প্রশাসন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রবিবার এমনটি জানিয়েছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী অভিযোগ করে যে তাদের দেশের এক কর্মকর্তাকে গুলি করে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেয় উত্তর কোরিয়ার সেনা সদস্যরা। এ নিয়ে গত দক্ষিণ কোরিয়ার কাছে বিরল ক্ষমা চেয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আরও পড়ুন: দ. কোরিয়ার নাগরিককে হত্যার ঘটনায় অন্তত দুঃখ প্রকাশ করেছেন কিম উত্তর কোরিয়ার রাষ্ট্রীয়ু টেলিভিশন এর একটি প্রতিবেদনে রবিবার বলা হয়, কিম প্রশাসন ওই কর্মকর্তার মরদেহ পাওয়া গেলে তা দক্ষিণ কোরিয়ার কাছে হস্তান্তর কবে। ওই প্রতিবেদনে উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়, আমরা দক্ষিণ কোরিয়াকে পশ্চিম সমুদ্রের সামরিক সীমানা লাইন পেরিয়ে অবিলম্বে অনুপ্রবেশ বন্ধ করার জন্য অনুরোধ করছি। এমনটি উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। এ নিয়ে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এদিকে কর্মকর্তা হত্যার ঘটনাটি আরো তদন্তের জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সূত্র : ইত্তেফাক এন এইচ, ২৭ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cAO8Q7
0 Comments