About Me

করেনায় না ফেরার দেশে অভিনেতা সাদেক বাচ্চু

ঢাকা, ১৪ সেপ্টেম্বর- না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু। সোমবার সকাল ১০ টা ৩৫ মিনিটে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এই অভিনেতা। এ তথ্য নিশ্চিত করেছেন সাদেক বাচ্চুর মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবীন। এর আগে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এই সময তার ফুসফুসের ৮০ শতাংশ কাজ করছে না বলে ডাক্তাররা জানান। তাকে শতভাগ অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল এই অভিনেতাকে। আরও পড়ুন:একযুগ পর নিরবের নায়িকা অপু বিশ্বাস প্রসঙ্গত, ৬ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিনেতা সাদেক বাচ্চুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে কোভিড-১৯ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার পরীক্ষার ফল হাতে পেয়েছেন তারা। এতে দেখা যায়, সাদেক বাচ্চু কোভিড-১৯ পজিটিভ। বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়ে মেহজাবীন। সূত্র: যুগান্তর এমএ/ ১৪ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FhJpGP

Post a Comment

0 Comments