রামাল্লাহ, ১০ সেপ্টেম্বর- সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের চুক্তি নিয়ে আরব লিগের পক্ষ থেকে নিন্দা জানাতে অস্বীকার করায় সংগঠনটির সমালোচনা করেছে ফিলিস্তিনি ইসলামিক গোষ্ঠী। তারা বলছে, আরব লিগ থেকে ফিলিস্তিনকে থেকে সরে আসতে হবে। বৃহস্পতিবার ফিলিস্তিনি ইসলামিক গোষ্ঠী এ মন্তব্য করে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। ইসলামিক জিহাদের রাজনৈতিক শাখার সদস্য মোহাম্মদ আল হিন্দি বলেছেন, আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আরব লিগ থেকে বের হতে আহ্বান করছি, এর কারণ ফিলিস্তিনিকে যেসব দেশ ত্যাগ করে তাদের একটি এটি এবং ইসরাইলকে তারা আলিঙ্গন করেছে; সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে ইসরাইলকে নিন্দা জানাতে অস্বীকার করেছে। আরও পড়ুন: বিস্ফোরণের ক্ষত না শুকাতেই বৈরুতের বন্দরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড তিনি বলেন, এসব আরব দেশের শাসকরা তাদের নাগরিক, যারা সর্বদা ফিলিস্তিনের প্রতি আন্তরিক তাদের প্রতিনিধিত্ব করেন না। এর আগে বুধবার আরব লিগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ভিডিও কনফারেন্স শেষে ফিলিস্তিনি কর্মকর্তারা কিছু আরব দেশের নাম উল্লেখ না করে আমিরাত-ইসরাইল চুক্তির নিন্দা করে একটি খসড়া প্রস্তাব বাতিল করেছে বলে অভিযোগ করেন। সূত্র : যুগান্তর এম এন / ১০ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3m8rgvx
0 Comments