ঢাকা, ২২ সেপ্টেম্বর- কণ্ঠশিল্পীদের নৈতিক ও আর্থিক অধিকার সংরক্ষণ এবং সঙ্গীতাঙ্গনের সুষ্ঠু নীতিমালা প্রণয়নের প্রত্যয়ে গঠিতে হয়েছে কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ। গতকাল ২১ সেপ্টেম্বর সংগঠনটির সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রারের বৈঠক। এ বৈঠকে কণ্ঠশিল্পীরা তাদের কপিরাইট বিষয়ক নানা প্রশ্ন করেন রেজিস্ট্রার কে। মাননীয় রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী সেই সব প্রশ্নের উত্তর দেন। তবে বৈঠকের মূল আলোচনার বিষয় ছিলো কপিরাইট আইনের যথাযথ সংস্কার। দ্রুত এই সংস্কারের জন্য রেজিস্ট্রারের কাছে আহ্বান জানান তারা। সংগীতশিল্পী নিয়াজ মোহাম্মাদ চৌধুরীর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক হাসান আবিদুর রেজা জুয়েল। কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ এর পক্ষে বিভিন্ন দাবি নামা তুলে ধরেন সংগঠনের অপর যুগ্ম আহবায়ক কুমার বিশ্বজিৎ। তিনি বলেন সংগীত শিল্পীদের স্বার্থ রক্ষায় এখনই সময় কপিরাইট আইনের যথাযথ সংস্কারের। এ সময় ২০২০ এর সংশোধিত কপিরাইট আইনে সকল শিল্পীদের অধিকার সংরক্ষণ করার দাবিও জানান তিনি। আরও পড়ুন: শাকিব খানের ঠোঁটে পান্থ কানাইয়ের গান এছাড়াও সভায় বক্তব্য রাখেন ফাতেমা তুজ জোহরা, কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, রুমানা মোরশেদ কনকচাঁপা, প্রীতম আহমেদ ও জয় শাহরিয়ার। সভায় আরও উপস্থিত ছিলেন মইদুল ইসলাম খান শুভ, সাব্বির জামান ও কিশোর দাস। সভায় সিদ্ধান্ত হয় যে আগামী এক সপ্তাহের মধ্যে কণ্ঠশিল্পী পরিষদ বাংলাদেশ নতুন কপিরাইট আইনে নিজেদের প্রস্তাবনা কপিরাইট অফিসে প্রদান করবে। এম এন / ২২ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3ckyh81
0 Comments