About Me

আফগান ভাইস প্রেসিডেন্টকে লক্ষ্য করে বোমা হামলা, নিহত ২

কাবুল, ০৯ সেপ্টেম্বর- আফগান ভাইস প্রেসিডেন্ট (প্রথম) আমরুল্লাহ সালেহকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তার সঙ্গে থাকা দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আমরুল্লাহ সালেহ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে এ হামলার ঘটনা ঘটে। আফগান ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র রাজওয়ান মুরাদ ফেসবুকের এক পোস্টে বলেন, আজ আরও একবার আফগানিস্তানের শত্রুরা আমরুল্লাহ সালেহের ক্ষতি করার চেষ্টা করেছে। কিন্তু শয়তানি লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে তারা। হামলা থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছেন সালেহ। তিনি জানান, আফগান ভাইস প্রেসিডেন্টের গাড়িবহর লক্ষ্য করে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে সালেহের বেশ কয়েকজন দেহরক্ষী আহত হয়েছেন। আরও পড়ুন-জয় শ্রী রাম না বলায় গাড়িচালককে পিটিয়ে হত্যা আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত দুইজনের মরদেহ এবং আহত সাতজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমএ/ ০৯ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3m6XIya

Post a Comment

0 Comments