About Me

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে আরও ৫ দেশ

ওয়াশিংটন, ১৮ সেপ্টেম্বর- হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোসও বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ করতে আরও পাঁচটি দেশ গুরুত্বসহকারে বিবেচনা করছে। এর আগে চলতি সপ্তাহে দখলদার রাষ্ট্রটির সঙ্গে শান্তি চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য দিলেও সেই পাঁচটি দেশ নিয়ে বিস্তারিত কোনো বক্তব্য দেননি। উইসকনসিনে নির্বাচনী প্রচারে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহন করে নিয়ে যাচ্ছিল এয়ার ফোর্স ওয়ান। মিডোস বলেন, তিনটি দেশই ওই অঞ্চলের। কিন্তু এর বেশি কিছু তিনি বলতে অস্বীকার করেন। আরও অনেক দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তবে সম্ভাব্য এসব দেশের মধ্যে ওমান একটি। আরও পড়ুন-সৌদি সঠিক সময়ে ইসরাইলকে স্বীকৃতি দেবে: প্রত্যাশা ট্রাম্প দেশটির রাষ্ট্রদূত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরাইলের সঙ্গে আমিরাতের শান্তি চুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সৌদি আরবও অবৈধ রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্থাপনে অবশেষে রাজি হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এমএ/ ১৮ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZM7j3W

Post a Comment

0 Comments