About Me

কান্নায় ভেঙে পড়েছিলেন দীপিকা

মুম্বাই, ২৭ সেপ্টেম্বর- জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি মাদক কাণ্ডে তার নাম জড়িয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, মাদক নিয়ে জিজ্ঞাসাবাদের সময় কান্নায় ভেঙে পড়েন দীপিকা। এই সময় মাদক নিয়ে তার ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে চ্যাটিংয়ের কথা স্বীকার করেছেন তিনি। তবে মাদক সেবন করেন না বলে জানিয়েছেন দীপিকা। আরও পড়ুন: ফোন জব্দ হলোদীপিকা-সারা-রাকুলের যদিও দীপিকার উত্তরে নাকি সন্তুষ্ট হতে পারেননি এনসিবি কর্মকর্তারা। এই অভিনেত্রীকে আবারো তলব করা হতে পারে বলে শোনা যাচ্ছে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার মাদক সেবনের বিষয়টি প্রকাশে আসে। এই অভিনেতার ফার্মহাউসে পার্টিতে মাদক সেবন করা হতো এবং এই পার্টিতে অভিনেত্রী সারা আলী খান ও শ্রদ্ধা কাপুর হাজির হতেন বলে শোনা যায়। দীপিকা ছাড়াও মাদক কাণ্ডে এদিন অভিনেত্রী সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুশান্তের পার্টিতে হাজির হওয়ার কথা স্বীকার করেছেন এই দুই অভিনেত্রী। তবে মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেন তারা। এছাড়া জিজ্ঞাসাবাদের সময় শ্রদ্ধা কাপুর জানান, শুটিংয়ের ফাঁকে গাঁজা সেবন করতেন সুশান্ত। এন এইচ, ২৭ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/335YEvq

Post a Comment

0 Comments