About Me

মালিতে স্থলমাইন বিস্ফোরণে ৬ নারী নিহত

বামাকো, ১২ সেপ্টেম্বর- মালির দক্ষিণাঞ্চলে শুক্রবার স্থলমাইন বিস্ফোরণে ছয় নারী নিহত হয়েছেন। তাদের একজন ছিলেন গর্ভবতী। আর এটি ছিল সংঘাতপূর্ণ এ দেশে সর্বশেষ সহিংস ঘটনা। আঞ্চলিক সরকারি কৌঁসুলি দ্রামানি দিয়ারা জানান, দক্ষিণাঞ্চলীয় সিকাসো অঞ্চলে অ্যাম্বুলেন্সে করে যাওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আরও পড়ুন- কঙ্গোতে স্বর্ণের খনি ধসে ৫০ জনের মৃত্যু এ বিস্ফোরণে কেবল অ্যাম্বুলেন্সের চালক প্রাণে বেঁচে যান। তবে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নির্বাচিত এক কর্মকর্তা বলেন, চালককে হাসপাতালে নেয়া হয়েছে। বিস্ফোরণে দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সের বিভিন্ন ছবি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সূত্র: এএফপি এমএ/ ১২ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bRWnXF

Post a Comment

0 Comments