About Me

আদিপুরুষ সিনেমায়প্রভাসের সঙ্গে সীতা হচ্ছেন আনুশকা

মুম্বাই, ১২ সেপ্টেম্বর- বিগ বাজেটের সিনেমা আদিপুরুষ নিয়ে জল্পনার শেষ নেই সিনেমাপ্রেমীদের মঝে। এখানে রামায়ণের রাম চরিত্রে অভিনয় করবেন বাহুবলী খ্যাত প্রভাস। দিন কয়েক আগে জানিয়ে দেওয়া হয়েছে এ সিনেমায় খল চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় তারকা সাইফ আলী খানকে। এবার একটু গুজবের জন্ম দিল টিম আদিপুরুষ। শোনা যাচ্ছে ছবিতে সীতা চরিত্রে দেখা মিলতে পারে বলিউডের তারকা অভিনেত্রী আনুশকা শর্মার। যদিও এর আগে গুজব এসেছিলো প্রভাসের নায়িকা হবেন এ ছবিতে দক্ষিণ ভারতের মেয়ে কীর্তি সুরেশ। সিনেমাটির সঙ্গে যুক্ত থাকা একটি সূত্র ফিল্মফেয়ার কে জানিয়েছে, নির্মাতা ওম রাউতের ভাবনায় সবার আগে রয়েছেন আনুশকা। ওম ইতিমধ্যে এ বলিউড অভিনেত্রীকে পুরো গল্পটি শুনেছেন। তাদের একটি মিটিং ও হয়েছে যা বেশ আশাব্যঞ্জক। তাই ধারণা করা হচ্ছে আদিপুরুষ সিনেমায় সীতা হতে যাচ্ছেন আনুশকা শর্মাই। এদিকে ইন্ডিয়ান ক্রিকেটের ফার্স্টলেডি আনুশকা বর্তমানে অন্তঃসত্ত্বা। তাই তার বাচ্চা প্রসবের দুমাস পরই শুরু হবে তার অংশের শুটিং। ওম রাউত আগামী জানুয়ারির দিকে শুটিং শুরু করতে চান এ ছবির। যেহেতু আদিপুরুষ সিনেমা রামায়ণের উপর ভিত্তি করে তাই কয়েক অংশে ভাগ করে এটি চিত্রায়িত করবেন তিনি। প্রথমে শুরু করবেন সেইসব অংশের শুটিং যেখানে নায়িকার দরকার পড়বে না। তারা প্রভাস-সাইফের দৃশ্যগুলো আগে শেষ করবেন। তারপর আনুশকার ডাক পড়বে। প্রসঙ্গত, প্রায় ৫০০ কোটিরও বেশি বাজেটে নির্মিত হবে আদিপুরুষ। এখানে থাকবে গ্রাফিক্স ও ভিএফএক্সের চোখ ধাঁধানো উপস্থিতি। শোনা যাচ্ছে বিখ্যাত গেম অব থ্রোনস- এর ডিজিটাল টিম এ ছবির জন্য কাজ করবে। আরও পড়ুন-কঙ্গনা আমাকে নগ্ন ছবি পাঠিয়েছিলেন: হৃতিক এ সিনেমা নির্মিত হবে হিন্দি, তামিল, তেলেগু ভাষায়। এছাড়াও কান্নাড়া, ইংরেজি, মালায়ামসহ কিছু ভাষায় এটি ডাবিং করে মুক্তি দেয়া হবে৷ এমএ/ ১২ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hrvjPU

Post a Comment

0 Comments