ঢাকা, ০৮ সেপ্টেম্বর- জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জন্মদিন আজ। করোনার এই সময়ে জন্মদিন ঘিরে বিশেষ কোনো আয়োজন নেই বললেই চলে। তবে দিনটি উপলক্ষে প্রিয় মানুষের পক্ষ থেকে পেয়েছেন বিশেষ এক উপহার। নুসরাত ফারিয়া বলেন, আংটির প্রতি আমার দূর্বলতা অনেক বেশি। এটি ও (হবু বর রনি রিয়াদ রশীদ) জানে। আর ও সব সময়ই আমাকে উপহার দেওয়ার সুযোগ খোঁজে। যেহেতু জন্মদিন, তাই দারুণ একটা সুযোগও আছে। আর এই সুযোগে আমার পছন্দের একটি আংটি (হলুদ নীলকান্তমনি) উপহার দিয়েছে সে। এদিকে, করোনাকালে ঘরবন্দী সময় কাটিয়ে আবারও কাজে সরব হয়েছেন ফারিয়া। এরই মধ্যে অংশ নিয়েছেন একটি মোবাইল ফোন প্রতিষ্ঠানের বেশ কিছু বিজ্ঞাপনে। এছাড়াও করোনাকালীন সময়ে এই চিত্রনায়িকা নিজেই একটি বিজ্ঞাপনের শুট করেছেন বাসা থেকে। হ্যান্ড ওয়াশের এই বিজ্ঞাপনটি ইতিমধ্যেই প্রচার শুরু হচ্ছে। আরও পড়ুন- তবুও প্রেম দামি ছবির জন্য চুক্তিবদ্ধ মৌ খান করোনার কারণে নুসরাত ফারিয়া অভিনীত পাঁচটি ছবির কাজ আটকে আছে। এর মধ্যে তিনটি বাংলাদেশের ও দুটি কলকাতার। খুব শিগগিরই ছবিগুলোর কাজ তিনি শুরু করবেন বলে জানিয়েছেন। সূত্র: আমাদের সময় এমএ/ ০৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/326U5k4
0 Comments