ঢাকা, ১৩ সেপ্টেম্বর- প্রায় একযুগ আগে দ্বৈত পরিচালক শাহীন সুমনের মন যেখানে হৃদয় সেখানে ও মনে বড় কষ্ট ছবিতে অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন চিত্রনায়ক নিরব৷ এবার নিরবের নায়িকা হতে যাচ্ছেন ঢালিউড কুইন অপু। অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিতব্য এই ছবির নাম ছায়াবৃক্ষ। আজ গুলশানের একটি রেস্তোরায় নিরব-অপুর সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ছবির নির্মাতা বন্ধন বিশ্বাস। তিনি বলেন, অপু ও নিরবের সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার। আশা করি, ছায়াবৃক্ষর নতুন এই জুটিকে দর্শক পছন্দ করবেন। সব ঠিক থাকলে আগামী ১ অক্টোবর থেকে চট্টগ্রামে ছায়াবৃক্ষর শুটিং হবে। পুরো শুটিংই সেখানকার একটি চা বাগানে করা হবে। মূলত, চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি-কান্নার গল্পই থাকছে এই ছবিতে। আরও পড়ুন- বিয়ের পর অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন নুসরাত ফারিয়া সরকারি অনুদান পাওয়া ছায়াবৃক্ষর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করবেন ইমন সাহা আর এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করছেন তানভীর আহমেদ সিডনি। সূত্র: আমাদের সময় এমএ/ ১৩ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hnmmr3
0 Comments