ঢাকা, ১০ সেপ্টেম্বর- করোনাকালের বিরতি ভেঙে কাজে ফিরেছেন এ প্রজন্মের নাট্য তারকা সাবিলা নূর। বর্তমানে তিনি কাজ করছেন এক্সচেঞ্জ শিরোনামের একটি নাটকে। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে নাটকটি পরিচালনা করছেন রুবেল হাসান। এই নির্মাতার সঙ্গে এটি সাবিলার দ্বিতীয় কাজ। নাটকটিতে তার বিপরীতে রয়েছেন বড় ছেলে খ্যাত তারকা জিয়াউল ফারুক অপূর্ব। সাবিলা নূরের কথায়, রুবেল ভাইয়ের নির্দেশনায় এই নিয়ে দ্বিতীয়বার আমি কাজ করছি। নিঃসন্দেহে বলতে হয়, নাটকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যে কারণে আসলে কাজটি অনেক আন্তরিকতা নিয়ে করছি। পুরো ইউনিট স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছে। আমিও আমার অবস্থান থেকে যথেষ্ট সতর্ক থেকে কাজ করার চেষ্টা করছি। সাবিলা আরও জানান, নাটকটিতে আমার বিপরীতে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ভাই। কাজের ক্ষেত্রে যথারীতি তিনি ভীষণ সহযোগিতা করছেন। নির্মাতা রুবেল ভাইও অনেক আন্তরিকতা নিয়ে অনেক শ্রম দিয়ে কাজটি করছেন। যে কারণে এক্সচেঞ্জ নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। নির্মাতা রুবেল হাসান বলেন, এর আগে আমার নির্দেশনায় রাজকুমার টেলিফিল্মে অভিনয় করেছেন সাবিলা নূর। বেশ সাড়া পেয়েছিলাম সেটিতে। সাবিলাও প্রশংসিত হয়েছিলেন। তাই ইচ্ছা ছিল আবারও তাকে নিয়ে কাজ করার। এক্সচেঞ্জ নাটকটির মাধ্যমে সেই ইচ্ছা পূরণ হচ্ছে। চরিত্র অনুযায়ী এখানেও সাবিলা দারুণ অভিনয় করেছেন। নির্মাতা হিসেবে আমি মুগ্ধ। আরও পড়ুন:নাটক আর সিনেমা নিয়ে রোজীর ব্যস্ততা নির্মাতা রুবেল হাসান আরও জানান, নাটকটির শুটিং ও অন্যান্য কাজ শেষ হলে এটি যেকোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে। এছাড়া মুক্তি দেয়া হবে অনলাইনেও। সূত্র: ঢাকা টাইমস এমএ/ ১০ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hklxz0
0 Comments