About Me

করোনায় আক্রান্ত ভারতের ২৫ সংসদ সদস্য

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর- প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের ২৫ জন সংসদ সদস্য। তার মধ্যে ১৭ জন নিম্নকক্ষের (লোকসভা)। আর ৮ জন উচ্চকক্ষের। সোমবার (১৪ সেপ্টেম্বর) বর্ষা মৌসুমের প্রথম অধিবেশনে এমনটাই জানানো হয়েছে। লোকসভার ১৭ জনের মধ্যে জুনিয়র রেলমন্ত্রী সুরেশ আঙ্গাদি, বিজেপির মিনাক্ষ্মী লেকি, অনন্ত কুমার, পারভেশ কুমার সিং, রিতা বহুগুনা জোসি ও কুশাল কিশোরী উল্লেখযোগ্য। আর উচ্চসভার কংগ্রেস পার্টির দীপেন্দর সিং হুদা ও নারানবি জে রাথোয়া, বিজেপির অশোক গাস্তি ও অভি ভদ্র, আম আদমি পার্টির সুশীল কুমার গুপ্ত আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন নাভনিথকৃষ্ণান, ভি লক্ষ্মীকান্ত ও শান্তা ছেত্রীও। মিনাকাশি লেকি অবশ্য জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা ভালো এবং গেল কয়েকদিনে তার সঙ্গে যারা যারা সাক্ষাৎ করেছেন তাদের অনুরোধ করেছেন কোয়ারেন্টাইনে থাকতে ও করোনা টেস্ট করাতে। ভারতের মেডিকেল গবেষণা কাউন্সিলের (আইসিএমআর) মতে এ পর্যন্ত ২ হাজার ৫০০ জন সংসদ সদস্য ও কর্মকর্তাদের করোনা টেস্ট করানো হয়েছে। সবচেয়ে সফল ও যথাযথ আরটি-পিসিআর পদ্ধতিতে তাদের পরীক্ষা করানো হয়েছে। যাতে কোনো ভুলত্রুটি হওয়ার সুযোগ না থাকে। আরও পড়ুন- করোনায় ভারতে ভয়াবহ অক্সিজেন সংকট আগামী সপ্তাহেও যথারীতি সংসদ সদস্য ও কর্মকর্তাদের করোনা টেস্ট করানো হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস এমএ/ ১৫ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3c17Jsi

Post a Comment

0 Comments