About Me

অভিশংসনের মুখে পেরুর প্রেসিডেন্ট

লিমা, ১২ সেপ্টেম্বর- নেতৃত্ব টিকিয়ে রাখার নতুন চ্যালেঞ্জে পড়েছেন পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা। জালিয়াতির মামলায় জড়িত এক সংগীতশিল্পীর সঙ্গে সম্পর্ক এবং ফাঁস হওয়া এক অডিও টেপকে কেন্দ্র করে তাকে অভিশংসনের দাবি উঠেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে অভিশংসন প্রক্রিয়া শুরু করার একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এ নিয়ে শিগগিরই ভোটাভুটি হবে। মোটিভেশনাল কথাবার্তা বলার জন্য স্বল্প পরিচিত সংগীতশিল্পী রিচার্ড চিসনেরোস-এর সঙ্গে সাড়ে ৪৯ হাজার ডলার মূল্যের একটি চুক্তি করেছিল পেরুর সরকার। এতে জালিয়াতির ঘটনা তদন্ত করছে কংগ্রেস ও পেরুর অডিটর জেনারেল।এর সঙ্গে প্রেসিডেন্টের সংযোগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও টেপেও ভিজকারা ও সরকারি কর্মকর্তাদেরকে ওই সংগীতশিল্পীর সঙ্গে কথা বলতে শোনা গেছে। তবে তা অস্বীকার করেছেন ৫৭ বছর বয়সী পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা। পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। এমন অবস্থায় ভিজকারাকে নৈতিক অক্ষমতা জনিত কারণে অভিশংসিত করা হবে কিনা তা নিয়ে আগামী সপ্তাহে পার্লামেন্টে বিতর্ক ও ভোটাভুটি অনুষ্ঠিত হবে। অভিশংসন প্রক্রিয়া শুরু করার অনুমোদন পেতে ১৩০ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে ৫২ ভোটের প্রয়োজন হবে। আর অভিশংসনের জন্য প্রয়োজন পড়বে ৮৭ ভোটের। তখনই কেবল প্রেসিডেন্ট ভিজকারাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া যাবে। আরও পড়ুন- করোনায় ব্রাজিলে প্রাণহানি ১ লাখ ৩০ হাজার এর আগে গত বছরের সেপ্টেম্বরেও অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হয়েছিলেন পেরুর প্রেসিডেন্ট। সূত্র: দ্য গার্ডিয়ান আডি/ ১২ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FA8rQU

Post a Comment

0 Comments