About Me

লুমিনের কণ্ঠে এসপি লালনের নতুন দুই গান

ঢাকা, ২১ সেপ্টেম্বর- জারুল ফুল ও কষ্ট ফুলের দল শিরোনামের দুটি গানের মিউজিক ভিডিও রিলিজ হতে যাচ্ছে ঈগল মিউজিক থেকে। পুলিশ সুপার (এসপি) দেওয়ান লালন আহমেদের লেখা এবং রাজিব হোসাইনের সুরে ফিডব্যাক খ্যাত লুমিন গান দুটিতে কণ্ঠ দিয়েছেন। এ প্রসঙ্গে গীতিকার দেওয়ান লালন আহমেদ জানান, এ গানে জারুল ফুল মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মায়াবী স্মৃতি, জারুল ফুল মানে বিদীর্ণ স্বপ্নের অদ্ভূত টান, জারুল ফুল সেই সময়ের বোধ যে বোধ আমাদের সবার মনকে অন্যভাবে নাড়া দেয়। অসংখ্য ধন্যবাদ রাজীব হোসেনকে এই গানের শ্রুতিমধুর সুর ও কম্পোজিশনের জন্য। লুমিনের কণ্ঠে গানটি দারুণ হয়েছে। আশা করি সবার হৃদয় ছুঁয়ে যাবে। এছাড়া কষ্ট ফুলের দল গানটি নিয়ে তিনি বলেন, ভিন্ন ধাচের কথার এই গানটি মুলত বিশিষ্ট কবি হেলাল হাফিজ দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা। কষ্টের নিবিড়তা, কলঙ্ক কালিমা, ভালবাসার নীল দহন- এই গানের উপজীব্য। রাজিব হোসেনের সুর ও কম্পোজিশনে ফিডব্যাক খ্যাত লুমিনের কণ্ঠে গানটি যথার্থ হয়েছে। আরও পড়ুন-এক গানে কতো পারিশ্রমিক নেন বলিউডের কণ্ঠশিল্পীরা? গান দুটি নিয়ে গায়ক লুমিন বলেন, লালন বরাবরই আমার প্রিয় গীতিকার। ইতিমধ্যে পঁচিশে মার্চ, বঙ্গবন্ধু, মা, পাসওয়ার্ডসহ তার লেখা বেশ কিছু গান করেছি। সেগুলো শ্রোতারা পছন্দ করেছেন। কথা-সুর ও গায়কী বিবেচনায় এই গান দুটিও সবার মন ছুঁয়ে যাবে আশা করছি। ঈগল মিউজিক থেকে ইতোমধ্যে জারুল ফুল গানটি রিলিজ হয়েছে। সূত্র: জাগো নিউজ আডি/ ২১ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33L94jg

Post a Comment

0 Comments