About Me

শাকিব খানের ঠোঁটে পান্থ কানাইয়ের গান

ঢাকা, ২১ সেপ্টেম্বর- পান্থ কানাই। মূলত জাত মিউজিশিয়ান। তবে গান গেয়েও খ্যাতি পেয়েছেন দরাজ কণ্ঠের এই শিল্পী। তার কণ্ঠে অডিও অ্যালবামে তোমায় একটা নৌকা কিনে দেবো, সিনেমায় গোল্লায় নিয়ে যাচ্ছে, রিমেক গান চুমকি চলেছে একা পথেসহ এমন অনেক গান জনপ্রিয়তা পায়। লম্বা বিরতির পর এই শিল্পী আবারও কণ্ঠে ফিরছেন। এবার গাইবেন ঢাকার শীর্ষ নায়ক শাকিব খানের জন্য। নির্মাণ চলতি নবাব এলএল.বির শিরোনাম গান হবে এটি। গানটির বিষয়ে আরেকটি উল্লেখযোগ্য বিষয়, এটি লিখেছেন গাল্লিবয়খ্যাত তবীব মাহমুদ। যিনি এর আগে সিনেমার জন্য কাজ করেননি। বিষয়গুলো নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক অনন্য মামুন। তিনি জানান, যেহেতু এটি সিনেমার টাইটলে ট্র্যাক, তাই এর প্রতি আলাদা নজর রয়েছে নায়কসহ সংশ্লিষ্টদের। এদিকে গানটি প্রসঙ্গে পান্থ কানাই বলেন, নানা কারণে গান খুব কমই গাওয়া হয়। প্রায় এক বছর পর সিনেমার গানে কণ্ঠ দিচ্ছি। আমি বরাবরই নতুন ও প্রতিভাবানদের সঙ্গে কাজ করতে ভালোবাসি। তাতে নতুন কিছু পাওয়া যায়। এই গানটিও সেভাবে হচ্ছে। গানটি শুনে আমার মনে হয়েছে, এর আগে বাংলা সিনেমার জন্য এমন গান হয়নি। পান্থ কানাই জানান, গানটির লিরিক শেষ। সুর-সংগীতায়োজনের কাজ কলকাতায় চলছে। শিগগিরই সেটিতে কণ্ঠ দেবেন তিনি। আরও পড়ুন-এক গানে কতো পারিশ্রমিক নেন বলিউডের কণ্ঠশিল্পীরা? শাকিব খানের বিপরীতে নবাব এলএল.বিতে দেখা যাবে মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াকেও। এই ছবিটির মাধ্যমে করোনাকাল পেরিয়ে শুটিংয়ে ফিরেছেন শাকিব খান। ১০ অক্টোবর পর্যন্ত সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন শাকিব। নির্মাতা জানান, বাকি রয়েছে পাঁচ দিনের শুটিং। এরপর গান ও ফাইটিং-এর জন্য পুরো টিম উড়াল দেবে বিদেশে। সূত্র: বাংলা ট্রিবিউন এমএ/ ২১ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33PoGlR

Post a Comment

0 Comments