About Me

তাহসান-তিশার মানি মেশিন

ঢাকা, ১৮ সেপ্টেম্বর- ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তাহসান রহমান খান ও তানজিন তিশা মানি মেশিন শিরোনামে ৮৫ মিনিটের একটি গল্পে জুটি বাঁধছেন। এটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। মোস্তফা কামাল রাজ বলেন, আগামী ২৫ তারিখ থেকে শুটিং শুরু হবে উত্তরায় এবং চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান। গল্পে কী থাকছে, এমন প্রশ্নে মুখ খুলতে নারাজ রাজ। রাজের বক্তব্য, আমি আমার কাজের গল্প সম্পর্কে আগে ধারণা দিই না। এটা দেওয়া উচিতও না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের পোস্ট করা মানি মেশিন এর পোস্টারে লেখা হয়েছে, বেচতে জানলে ঢাকাও বেচা যায়। যা থেকে ধারণা করা হচ্ছে, ঢাকা নিয়ে অপরাধের গল্পে নির্মিত হতে যাচ্ছে এটি। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ গল্পে তাহসান খান ও তানজিন তিশাকে ছাড়াও দেখা যাবে মুনিরা আক্তার মিঠু, শতাব্দী ওয়াদুদ, সারিকা সাবাহসহ অনেককে। আরও পড়ুন-তারিক আনাম খানকে ছেড়ে সজলের কাছে নাদিয়া নির্মাতা সূত্রে জানা গেছে, খুব দ্রুতইে আরটিভি ও ওটিটি প্ল্যাটফর্ম আরটিভি প্লাসে মুক্তি পাবে মানি মেশিন। সূত্র: এনটিভি এমএ/ ১৮ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3hKUsoZ

Post a Comment

0 Comments