মুম্বাই, ১৮ সেপ্টেম্বর- এবার নেটফ্লিক্সের সঙ্গে বাহুবলীর ভক্তদের জন্য প্রিক্যুয়েল নিয়ে আসছে অর্ক মিডিয়া ওয়ার্কস। এর আগে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে নির্মাতা এস এস রাজামৌলির সঙ্গে কাজ করেছিলো সংস্থাটি। ২০১৮ সালে ব্লকবাস্টার বাহুবলী ফ্র্যাঞ্চাইজির ভিত্তিতে অরিজিনাল ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিলো নেটফ্লিক্স। এটি হবে বাহুবলী: দ্য বিগিনিং (২০১৫) ও বাহুবলী: দ্য কনক্লুসন (২০১৭) সিনেমা দুটির প্রিক্যুয়েল। ওয়েবসিরিজটির নাম হবে বাহুবলী: বিফোর দ্য বিগিনিং। নতুন সৃজনশীল দৃষ্টিকোণ থেকে সিরিজটি নির্মাণের জন্য কাজ শুরু করেছে নেটফ্লিক্স ও অর্ক মিডিয়া ওয়ার্কস। বাহুবলী: বিফোর দ্য বিগিনিং প্রথম সিজন নির্মিত হচ্ছে আনন্দ নীলকান্ত রচিত দ্য রাইজ অব শিবগামী অবলম্বনে। সিরিজের দ্বৈত প্রযোজনায় রয়েছেন এস এস রাজামৌলি ও অর্ক মিডিয়া ওয়ার্কস। পরিচালনায় রয়েছে দেবা কাট্টা ও প্রবীন সাতারু। সিরিজে অভিনয় করবেন রাহুল বোস, ম্রুনাল ঠাকুর, শ্রিয়া সরন ও অতুল কুলকর্নিসহ অনেকে। আরও পড়ুন :অভিনয় নয়, উর্মিলা পর্নো স্টার: কঙ্গনা নির্মাতারা জানিয়েছেন, প্রিক্যুয়েলটিতে দেখা যাবে রানী শিবগামী কীভাবে একজন বিদ্রোহী ও প্রতিহিংসাপরায়ণ মেয়ে থেকে একজন বিচক্ষণ ও অপ্রতিদ্বন্দ্বী রানীতে রূপান্তরিত হলেন। ক্ষমতা, রাজনীতি ও ষড়যন্ত্র এসবকিছুর মধ্য দিয়েই একটি নগররাষ্ট্র থেকে কীভাবে গড়ে ওঠে মাহিষ্মতী সাম্রাজ্য। এমএ/ ১৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33Kgrau
0 Comments