মুম্বাই, ১৮ সেপ্টেম্বর- গত মার্চ মাসে শচীন জোশী নামে এক প্রবাসী মুম্বাইয়ের খার থানায় অভিযোগ জানিয়েছিলেন, শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার কোম্পানির দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। এই দম্পতির যৌথ মালিকানায় তৈরি হয়েছিল সত্যযুগ গোল্ড প্রাইভেট লিমিটেড। সেই কোম্পানিতে তিনি ২০১৪ সালের মার্চ মাসে ১৮ লাখ ৫৮ হাজার টাকা দিয়ে ১ কেজি সোনা কিনেছিলেন। যার জন্য তাকে পাঁচ বছরের চুক্তিতে একটি গোল্ড কার্ড দেওয়া হয়েছিল। কথা ছিল পাঁচ বছর বাদে চুক্তির মেয়াদ শেষ হলে মুনাফা পাওয়া যাবে। ২০১৯ সালের ২৫ মার্চ সেই মেয়াদ শেষ হয়ে যায়। প্রতিশ্রুতি মতো শচীন যখন নিজের সোনা ও লভ্যাংশ নিতে যান। গিয়ে দেখেন কোম্পানিটিই বন্ধ হয়ে গিয়েছে। আরও পড়ুন :অভিনয় নয়, উর্মিলা পর্নো স্টার: কঙ্গনা তবে শচীনের এই অভিযোগকে মিথ্যা দাবি করে শিল্পা শেঠি বলেন, প্রত্যেক গ্রাহকের প্রাপ্য মিটিয়ে দিয়েছে সত্যযুগ গোল্ড। শচীন জোশীর ১ কেজি সোনাও গচ্ছিত রাখা হয়েছিল। কিন্তু তিনি পুরো অর্থ এখনও মেটাননি। আদালতে এখনও চেক বাউন্স হওয়ার মামলা চলছে। শিগগিরিই সত্য সকলের সামনে আসবে। তখনই বোঝা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যা। সূত্র: বার্তা২৪ এমএ/ ১৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32DUbQl
0 Comments