About Me

প্রথমবার বরুণের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি

মুম্বাই, ১৮ সেপ্টেম্বর- গুঞ্জনটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো। প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ান ও কবীর সিং ছবির নায়িকা কিয়ারা আদভানি। সেই গুঞ্জন আবারও নতুন করে উস্কে দিলেন বলিউডের বাজার বিশ্লেষক সোহেল খান। ১৭ সেপ্টেম্বর তিনি টুইটারে জানিয়েছেন, করণ জোহরের ধর্ম প্রোডাকশন থেকে একটি ছবিতে একসঙ্গে দেখা যাবে বরুণ-কিয়ারাকে। সোহেল বলেন, যশরাজ ফিল্মসের মতো ধর্ম প্রোডাকশনও চলতি বছরে বিগ বাজেটে অনেক ছবির কাজ শুরু করবে৷ যেখানে শহিদ কাপুর, রনবীর সিংয়ের মতো তারকারা অভিনয় করবেন। একটি ছবিতে কাজ করবেন বরুণ ধাওয়ান। নাম ঠিক না হওয়া এই ছবিতে নায়িকা হিসেবে থাকবেন কবীর সিংখ্যাত কিয়ারা আদভানি। ছবিটি হবে রোমান্টিক কমেডি। পারিবারিক আবহের ছবিতে থাকবে তারকাদের মেলা। আর ছবিটি পরিচালনা করবেন রাজ মেহতা। আরও পড়ুন :অভিনয় নয়, উর্মিলা পর্নো স্টার: কঙ্গনা প্রসঙ্গত, বলিউডে নতুন প্রজন্মের দুই তারকা বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি। তাদের নামের পাশে রয়েছে ব্লকবাস্টার সিনেমা। এর আগে তারা কলংক সিনেমার একটি গানে পারফর্ম করেছেন। এমএ/ ১৮ সেপ্টেম্বর

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3kqWRXE

Post a Comment

0 Comments